1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

বঙ্গবন্ধুর ওপর ডাকটিকিট উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পোস্টার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুই নেতার ভার্চুয়াল সম্মেলনে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন তারা। দুই নেতার ওপর একটি ছোট প্রমোও দেখানো হয়।

বেলা ১১টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক শুরু হয়। শেখ হাসিনা গণভবন থেকে এবং নরেন্দ্র মোদি দিল্লি থেকে এতে অংশ নিচ্ছেন। আজকের বৈঠকে একইসঙ্গে দুই দেশের সরকারপ্রধান চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ চালু করেছেন। ৫৫ বছর পরে আবার দুই প্রধানমন্ত্রীর হাত ধরে এই রেললাইনটি চালু হলো। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই রেললাইন বন্ধ ছিল।

এর আগে সকালে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এগুলো সই হয়। বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে এই সমঝোতা হয়।

দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার মধ্যে রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিইও ফোরাম, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা, পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট ও বরিশালের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত সহযোগিতা চুক্তি।

বাংলাদেশের পক্ষে স্ব-স্ব বিভাগের প্রধান কর্মকর্তারা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলোয় সই করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ