1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আসছে ১০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ Time View

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জানুয়ারির শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে এ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

সফর সংক্ষিপ্ত করে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সফরের ঘোষণা দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

কোয়ারেন্টাইন পর্ব শেষে ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। দ্বিতীয়টি ২২ জানুয়ারি হবে মিরপুরে। তবে শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি।

এর পর বন্দরনগরীতেই দুই ম্যাচের প্রথম টেস্টটি হবে ৩ ফেব্রুয়ারি। আর ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

উলে¬খ্য, প্রাথমিক সূচি অনুযায়ী তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও দুই বোর্ডের আলোচনার প্রেক্ষিতে একটি ম্যাচ কমানো হয়েছে। সঙ্গে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

বাতিল হওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছি। উভয় বোর্ডই পরে কোনো এক সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি খেলায় সম্মত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ