1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৯ Time View

গাজীপুরের কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলমের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কাপাসিয়ার ভূবনেরচালা এলাকার নিজস্ব পোল্ট্রি খামার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কারখানার শ্রমিক রামিম ও আলফাজ জানান, সকাল সাতটার দিকে তাঁর মরদেহ গুদাম ঘরের আড়ার সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে সেখান থেকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মঞ্জুর হোসেন জানান, জাহাঙ্গীর আলম খামারের গুদাম ঘরে রাত্রিযাপন করতেন। আজ (বুধবার) ভোরে মসজিদে ফজরের নামাজও আদায় করেছেন। তার গলায় পেঁচানো মাফলারটি অপরিচিত। তাকে কেউ শ^াসরোধে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। তার সাথে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের এক ব্যাক্তির আর্থিক বিষয় নিয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি। মামলা সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবী করেন তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ