1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নেইমারের চোট গুরুতর নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ Time View

লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর ট্যাকলে গোড়ালির অসহ্য যন্ত্রণা নিয়ে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে যেতে হয়। তবে তার চোট নিয়ে স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে।

পিএসজি মেডিক্যাল স্টাফরা যতটা ভয় পেয়েছিলেন, ততটা গুরুতর নয় নেইমারের চোট। পিএসজি নিশ্চিত করেছে, গুরুতর চোট এড়িয়ে যেতে পেরেছেন নেইমার। কোনও ধরনের চিড় দেখা যায়নি তার গোড়ালিতে। সর্বশেষ স্ক্যানে কেবল তার বাঁ পায়ের গোড়ালি মচকানো দেখা গেছে।

পিএসজি সোমবার সন্ধ্যায় তাদের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে বলেছে, ‘নেইমার জুনিয়রের চোট নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর আশ্বস্ত করা হচ্ছে যে লিওঁর বিপক্ষে রোববারের ম্যাচে তার গোড়ালি মচকে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

কিন্তু আগামীকাল বুধবার লরিয়েঁর বিপক্ষে যে নেইমার থাকবেন না তা নিশ্চিত। কিন্তু সমর্থকদের বিশ্বাস পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে চার দিন পর লিঁলের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখা যাবে।

এদিকে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বার্সেলোনর সঙ্গী হয়েছে পিএসজি। নেইমারের চোটের বিষয়ে তাই সবার কৌতূহল আরো বেড়ে যায়। কারণ চোট গুরুতর হলে লিওনেল মেসির মুখোমুখি হয়তো হওয়া হবে না তার। তবে প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ও ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সা ও পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ