1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর টেলিবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪১ Time View

কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান।

৪৫ সেকেন্ডের ওই শুভেচ্ছা বার্তায় প্রধনামন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, কিন্তু তার পরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাস্থ্যনির্দেশনা মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’

বার্তাটির শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যেই তারা প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রেরণ করা শুরু করেছেন এবং এটি ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তিনি বলেন, ‘মোবাইল ফোন অপারেটরগুলোর একত্রে অডিও বার্তা প্রেরণের সক্ষমতা নেই, যে কারণে এটা পর্যায়ক্রমে প্রেরণ করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ