1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

এসপি পদে ২৩ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ Time View

অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদে ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপাররা হলেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পুলিশের বিশেষ শাখা- এসবির অতিরিক্ত পুলিশ সুপার ড. এস, এম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আমীন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আ, স, ম শামসুর রহমান ভুঁঞা, রংপুর রিজার্ভ ফোর্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জসিম উদ্দীন, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন, আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, রংপুর মহানগীর অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার এবং ১০ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান পুলিশ সুপার হয়েছেন।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সুদান মিশনে কর্মরত মোহাম্মদ আব্দুল হালিম ও শিক্ষা প্রেষণে অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেগম হুমায়রা পারভীনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এর আগে গতকাল পৃথক চারটি প্রজ্ঞাপনে ২৫ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করে সরকার। এরমধ্যে ১৩ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ