1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বয়স নিয়ে ট্রলের মুখে জয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৮ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে কোন বিষয় নিয়েই ট্রল করতে দেখা যায়। জন্ম, বিয়ে, ডিভোর্স, প্রেম থেকে শুরু করে সুন্নতে খৎনাও বাদ যাচ্ছে না। অর্থাৎ যে কোন বিষয়কেই এখন হাসির খোরাক বানানো যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার পোশাক ও বয়স নিয়ে ফের ট্রলের শিকার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার সকাল থেকেই একটি ছবি নিয়ে কুরুচিকর মন্তব্যের বন্যা বইছে জয়ার ইনস্টায়। বিষয়বস্তু জয়া আহসানের পোশাক। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ইনস্টার ওই ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। তবে তার মধ্যেই নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। তারা নানা ধরনের কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরণের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টার মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

তবে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গিয়েছে। তবে এ ধরনের ট্রলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ