1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

হাসপাতালে আফগান স্পিনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ Time View

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার মুজিব উর রহমান। বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। তাঁকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়াহু স্পোর্টসের খবরে জানা গেছে, ব্রিসবেন হিটের হয়ে মাঠে নামার জন্য গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় যান মুজিব উর রহমান। গোল্ড কোস্টের একটি হোটেলে কোয়ারান্টিনে ছিলেন তিনি। উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।

কুইন্সল্যান্ড ক্রিকেটের সিইও টেরি জানান, তরুণ এই ক্রিকেটার এমন কঠিন সময়ে বাড়ি থেকে দূরে থাকলেও তাঁর যথাযথ পরিচর্চা করা হবে।

সুস্থ হয়ে মাঠে ফিরতে যত দিন সময় লাগবে মুজিবের, তত দিনে তাঁর দল ব্রিসবেন অন্তত দুটি ম্যাচ খেলে ফেলবে। তাই প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা স্পিনার।

আইসিসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মুজিব উর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আফগানিস্তানের জার্সিতে মুজিবের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘আফগান স্পিনার মুজিব উর রহমান করোনা পজিটিভ হয়েছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ