1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি। একদিনের ঝটিকা সফরে ওয়েই এখন নেপালে অবস্থান করছেন। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটির এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।

চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই দিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর পরই ঝটিকা কাঠমান্ডু সফর করছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

সূত্রের বরাতে নেপালের এই ইংরেজি দৈনিক তাদের অনলাইন প্রতিবেদনে আরও জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। তবে তাতে সূত্রের নাম উল্লেখ করা হয়নি।

গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের নেপাল সফরের পর এই প্রথম চীন সরকারের উচ্চ পর্যায়ের কেউ জরুরি প্রয়োজনে কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী ওলি এবং প্রেসিডেন্ট বিদ্যা দেবী ছাড়াও সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপার সঙ্গে আলোচনা করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলির ওয়েই ফেঙ্গি।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার প্রতিদ্বন্দ্বী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ডের বৈঠকের পর ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) চলমান রাজনৈতিক কোন্দলের মধ্যেই দেশটি সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ