1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

‘কম মূল্যসহ নানা সুবিধার কারণে অক্সফোর্ডের ভ্যাকসিন আনতে চুক্তি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৯ Time View

কম দাম, সহজ সংরক্ষণ ব্যবস্থাসহ নানা সুবিধার কারণে অক্সফোর্ডের ভ্যাকসিন আনতে চুক্তি করেছে সরকার।
একথা জানিয়েছেন কোভিড মোকাবিলায় গঠিত কারিগরি জাতীয় পরামর্শক কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

করোনা প্রতিরোধে অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির তিন কোটি ডোজ পেতে ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ভ্যাকসিন করোনা প্রতিরোধে গড়ে ৭০ শতাংশ কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ব্যবহারের জরুরি অনুমোদন পেতে খুব শিগগিরই আবেদন করবে তারা। করোনার সম্ভাব্য সব ভ্যাকসিনের মধ্যে এই ভ্যাকসিনটির দাম হতে পারে সর্বনিম্ন মাত্র তিন থেকে চার ডলার। এছাড়া মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক তৈরি করোনার ভ্যাকসিনও কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে, ফাইজারের টিকাটির সংরক্ষণ ও পরিবহণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায়। যে অবকাঠামো বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেরই নেই।

এদিকে, মর্ডানার তৈরি করোনার টিকা রেফ্রিজারেটরে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সংরক্ষণ করা যাবে ৬ মাস পর্যন্ত।

অন্যদিকে, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটি সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা সম্ভব। এমনকি টিকা সংরক্ষণে অতি কম তাপমাত্রার প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ