1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালিতে এ অভিযান চালানো হয়।

আটক মো. মিজান (২১) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ভোরে বাইল্যাখালি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী লেনদেনের জন্য অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করা হয়। বস্তাটি খুলে এক লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, আটক রোহিঙ্গা র্দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ