1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

ভাস্কর্য ও মূর্তি এক নয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫০ Time View

সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝে না তারাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ হচ্ছে তা মূর্তি নয়।

আজ দুপুরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানাচ্ছে তারা অচীরেই ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝবে।

এ সময় তিনি বলেন, অনলাইনের ওটিটি কনটেন্ট যেন নিয়ম নীতির মধ্যে থাকে সে বিষয়ে সরকার কাজ করছে। বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করার কথাও জানান তিনি।

এ ছাড়াও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে দেয়া কম সুদের এ ঋণ দিয়ে সিনেমা হল সংস্কার বা নতুন হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ