1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসা মোহাব্বত আলী নামে এক যাত্রীকে সন্দেহ হলে বোর্ডিং ব্রিজে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৬.৯০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় কাস্টমস।

কাস্টমস জানায়, সপ্তাহখানেক আগে দুবাই গিয়েছিলেন মোহাব্বত আলী। উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ