1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিশ্বমন্দা থাকলেও আমাদের দেশের ব্যাংকগুলো এগিয়ে যাচ্ছে: বিবি গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১১৩ Time View

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘‘বিশ্বমন্দার কারণে বিশ্বের অনেক ব্যাংক পঙ্গু ও রুগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলো এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। কারণ, আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছি।’’

মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বিশ্বমূল্য সংযোজন প্রক্রিয়ায় ক্ষুদ্র মাঝারি শিল্পের পরিবেশ নিশ্চিতকরণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আমরা মুল ধারায় আনার চেষ্টা করছি। এটা একটা সামাজিত দায়বদ্ধ কাজ। ব্যাংকগুলো এ ব্যাপারে সাড়া দিয়েছে। আমরা এসএমইকে গুরুত্ব দিয়েছি বলেই বিশ্বমন্দা মোকাবিলা করতে পেরেছি।’’

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), ‌ইউনেস্কো এবং ব্র্যাক ব্যাংক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

আইসিসি’র সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ‌ইউনেস্কো’র প্রতিনিধি ড. মাসৌতু আবি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ