1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নব গঠিত কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫৮ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নবনির্বাচিত কমিটি।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

যুবলীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ এ সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এর পর তারা যান বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির কবরে শ্রদ্ধা জানাতে। তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদদের কবরেও শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তারা দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনটির নতুন কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সায়েদ আশফাক আকন্দ তুহিন, উপ-সম্পাদক আরিফুল ইসলাম, শামসুল কবীর রাহাত, আব্দুল আজিজ, আদিত্য নন্দী প্রমুখ।

সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে আওয়ামী যুবলীগ। ঘোষণা করা হয়েছে ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ