1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৫ Time View

বাসে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে এ সহিংসতা হতে পারে। কিছু কথোপকথন পাওয়া গেছে, সেখান থেকে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা (বিএনপি) এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

তিনি বলেন, যারা এ অগ্নিসংযোগ করেছিলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকজনকে আমরা চিহ্নিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আমরা তাদের আইনের কাছে সোপর্দ করেছি। নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, গোয়েন্দাদের ব্যর্থতা নেই। তাদের তৎপরতা চলছে বলেই এখন দেশ শান্তিতে রয়েছে। আমরা এতটুকু বলতে পারি দেশে আমরা কোন অরাজক পরিস্থিতি হতে দেব না।

এদিকে, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে ২৮ জনকে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ অফিসের সামনের একটি রাস্তাসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ