1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

স্কুলে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরিই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৫ Time View

যথা সময়ে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা হবে। তবে কোন পদ্ধতিতে হবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি পরীক্ষা হবে আগের পদ্ধতিতেই। স্বাভাবিক না হলে এমসিকিউ অথবা লটারি পদ্ধতিতে ভর্তি করার বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিবছর নভেম্বর মাসের শুরুতেই স্কুলগুলোকে নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী স্কুলগুলোও ভর্তি ফরম বিতরণ শুরু করে। ডিসেম্বরে নেয়া হয় ভর্তি পরীক্ষা ও লটারি।

করোনার কারণে এবছর এখন পর্যন্ত কোনো স্কুল ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু না করায় চিন্তিত অভিভাবকরা।
স্কুলগুলোও এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার বিষয়ে কোন নির্দেশনা পায়নি মন্ত্রণালয় থেকে।

শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত না নিলেও বেশ কিছু বিকল্প ভেবে রাখা হয়েছে বলে জানান মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

এবার গেলো ১০ বছরের মত বই উৎসব না হলেও সময়মতই শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ