1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিষ্প্রভ মেসি, ঘরের মাঠে জয় বঞ্চিত আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭২ Time View

ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগেও তাকে ঘিরে ছিল অনিশ্চয়তা, ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে পারবেন কি না- তা নিয়েও ছিল সংশয়। শেষপর্যন্ত খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, কিন্তু পারেননি ম্যাচের ফল নির্ধারণে তেমন কোনো বড় ভূমিকা রাখতে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা। লড়াকু মনোভাবের দল প্যারাগুয়ের সঙ্গে নিজেদের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচে গোল-এসিস্ট করতে পারেননি মেসি। আর্জেন্টিনার পরাজয় এড়ানো গোলটি করেছেন ডিফেন্ডার নিকোলাস গনজালেজ। এর আগে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন ফরোয়ার্ড অ্যাঞ্জেল রোমেরো।

বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনে ৩-৪-৩ ফরমেশনে একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস তালিয়াফিকোর বদলে নেন নিকোলাস গনজালেজকে। তিনিই আবির্ভূত হন আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনকে ফাউল করেন আর্জেন্টিনা ডিফেন্ডার লুকাস মার্টিনেজ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন আরেক ফরোয়ার্ড রোমেরো।

খেলার ধারার বিপরীতে ২৯ মিনিটের সময় একটি পরিবর্তন আনতে হয় আর্জেন্টিনা কোচকে। এজেকুয়েল পালাসিওকে তুলে জিওভানি লো সেলসোকে নামান স্কালোনি। পরে ৪১ মিনিটের সময় লো সেলসোর এসিস্টেই বল জালে জড়ান গনজালেজ। ম্যাচে ফিরে আসে সমতা।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু একের পর আক্রমণ সাজিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি, ডি মারিয়ারা। অন্যদিকে প্যারাগুয়েও আর পারেনি আর্জেন্টিনার জালের ঠিকানা খুঁজে। ফলে ১-১ গোলে অমীমাংসিতই থেকে যায় ম্যাচ।

এই ড্রয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ কম খেলা ব্রাজিলের সংগ্রহ ৬ পয়েন্ট। শনিবার ভোরে তারা ভেনেজুয়েলার বিপক্ষে জিতলে আবার দখল করবে শীর্ষস্থান।

প্যারাগুয়ে একাদশ (৪-৩-৩)

অ্যান্টনি সিলভা, রবার্ট রোজাস, ফাবিয়ান বালবুয়েনা, গুস্তাভো গোমেজ, জুনিয়র আলোনসো, গ্যাসটন গিমিনেজ, অ্যাঞ্জেল কারদোজো, ম্যাথিয়াস ভিয়াসান্তি, অ্যাঞ্জেল রোমেরো, দারিও লেজকানো এবং মিগুয়েল আলমিরন।

আর্জেন্টিনা একাদশ (৩-৪-৩)

ফ্রাঙ্কো আরমানি, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, নিকোলাস গনজালেজ, এজেকুয়েল পালাসিও, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, লুকাস ওকাম্পোস, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ