1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

গ্রাহকের অজান্তে সেবা চালু: রবি-বাংলালিংককে নোটিশ বিটিআরসি’র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬৭ Time View

গ্রাহকের অজান্তে সেবা চালু করে টাকা কেটে নেয়ার বিষয়ে টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এই বিষয়ে পাঠানো নোটিশে কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সব টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

দুটি অপারেটরকে পৃথকভাবে পাঠানো নোটিশে বলা হয়, গ্রাহকের কাছ থেকে দুইবার সম্মতি নিয়ে টি-ভ্যাস সেবা চালু করার বিধি থাকলেও লক্ষ্য করা যাচ্ছে গ্রাহকের অজান্তেই তার মোবাইলে সেবাটি চালু হচ্ছে। সেই সঙ্গে গ্রাহকের ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়ার অভিযোগ আছে।

এসব অভিযোগের ভিত্তিতে বাংলালিংক ও রবির সকল টি-ভ্যাস কেন বন্ধ রাখা হবে না সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কমিশনকে অবহিত করার জন্য নির্দেশনা দেয় বিটিআরসি। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে গ্রাহক স্বার্থ রক্ষায় টেলিযোগাযোগ আইন অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চিঠি পাঠানোর দিন থেকে রবি ও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে বিটিআরসি থেকে নিবন্ধিত কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সব টি-ভ্যাস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ