1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বাতিল নয়, ‘চ’ ইউনিটে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে : ঢাবি ভিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেওয়া হয়নি। সভার রেজুলেশনে এই ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

ঢাবি ভিসি বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত পর্যালোচনার মধ্যে এ বিষয়টি ছিল। ইউনিট কমানোর আলোচনা ২০১৮ সাল থেকে চলছে। কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ধরণ প্রায় একই। ডিনরা একই ধরনের প্রশ্নে দুটি পরীক্ষায় দ্বিমত দিয়েছেন। মূলত সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা শিক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কমানোর দিকে যাচ্ছি।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আলাদা আলাদা কোচিং করতে হয়। পরীক্ষার জন্য বারবার রাজধানীতে আসতে হয়। এতে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরাও হয়রানির শিকার হন। এজন্য পরীক্ষা কমানোর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করছি।

তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীদের টেক্সভিত্তিক পরীক্ষার আওতায় নিয়ে আসতে এবং পরীক্ষা কমিয়ে আনতে। এ ছাড়া ‘চ’ ইউনিট একটি বিশেষায়িত ইউনিট। সেজন্য অবশ্যই পৃথক পরীক্ষা রাখতে হবে। এটি বাতিলের প্রশ্নই আসে না বলেও এসময় উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ