1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুস্থ হয়ে উঠছেন অপূর্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৮১ Time View

করোনা আক্রান্ত হওয়ার শুরুর দিকে অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থা অবনতির দিকেই যাচ্ছিল। অবস্থা বেগতিক মনে করে আগেই এ অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ছয় দিন চিকিৎসা দেয়ার পর অপূর্বর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভয় কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অপূর্ব।

১ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর, খিঁচুনি, মাথাব্যথা, রক্তপ্রবাহ রক্তপ্রবাহে সমস্যা দেখা যায়। শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন এ অভিনেতা। ৩ নভেম্বরে তাকে অ্যাম্বুলেন্সে করে শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয় করা হয়। চিকিৎসকরা অবস্থার অবনতি হতে পারে ধারণা করে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করেন।

সোমবার দুপুরে শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালের ডিউটি অফিস লুৎফর কবির বলেন, অপূর্বর শরীরে অক্সিজেন স্বাভাবিক। এমনকি তার কোনো জ্বর নেই। ফুসফুসেও সমস্যা নেই। তিনি স্বাভাবিক রয়েছেন। আপাতত ভয়ের কোনো কারণ নেই। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কোভিড রোগীকে ১৪ দিন পর টেস্ট করা হয়। তাই ১৪ দিন হলে তার কোভিড টেস্ট করা হবে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। খাওয়া দাওয়াও করছেন সুস্থ মানুষদের মতো।

লকডাউন শেষে নিয়মিত নাটকে কাজ করছিলেন অপূর্ব। সর্বশেষ ‘যদি তবু কিন্তু’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ