1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বলিউডে ফিরছেন তনুশ্রী দত্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৯ Time View

দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরতে চলছেন তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেই কামব্যাকের ঘোষণা করেন অভিনেত্রী। ২০১০ সালে তার শেষ সিনেমা ছিল ‘অ্যাপার্টমেন্ট’। সিনেমা থেকে বিরত থাকলেও অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্তার প্রতিবাদে ‘#মিটু’ মুভমেন্ট নিয়ে বেশ সরব হয়েছিলেন তিনি।

এবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, তিনি ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। তনুশ্রী লেখেন, ‘অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি। আমি মুম্বাইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বাইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি’।

তনুশ্রী জানান, এই করোনার সময় শুট শুরুর কোনো নির্দিষ্ট দিন তিনি তার অনুরাগীদের জানাতে পারছেন না। যদিও সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শুট করেছেন তিনি। ছবিতে ফেরার জন্য তনুশ্রী ১৫ কেজি ওজন কমিয়েছেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবার আমি আরও ভালো কাজ বাছাই করব। খারাপ অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা পরবর্তী কালে কাজে লাগাব। কেবল মেধাবী, নামী এবং ভালো মনোভাবের নির্দিষ্ট লোকদের সঙ্গেই শুধু কাজ করব’।

ইন্ডাস্ট্রির ‘এ-লিস্ট’-এর নির্মাতা বা অভিনেতাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তনুশ্রী। ২০০৫ সালে ‘চকলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তনুশ্রী দত্তের। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় তাকে তুমুল জনপ্রিয়তা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ