1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা আক্রান্ত মুমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫৫ Time View

ফের করোনার থাবা পড়ল বাংলাদেশের ক্রিকেটে। মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসানরা আক্রান্ত হয়েছেন আগেই। সুস্থও হয়েছেন। দিন কয়েক আগে করোনা ধরা পড়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।

এবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। মুমিনুল একা নন, তার স্ত্রী ফারিহারও ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে।

উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেখা দিয়েছিলেন মুমিনুল। মঙ্গলবার সেই পরীক্ষার ফলে পজিটিভ এসেছে। মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মুমিনুল করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ