1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৭৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া এলাকা হতে ৩৮০ কেজি ওজনের প্রাচীন পাল আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ‌র‌্যাব। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জযপুরহাট ‌র‌্যাব-৫ এর সদস্যরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের এই মূর্তিটি উদ্ধার করেন।

র‌্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাল বংশীয় রাজা ১ম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রীঃ) আমলের। বিষ্ণু মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম হতে ধারণা করা হচ্ছে- এটি কুষান সাম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরীকৃত।

ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরী প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত প্রত্ন সম্পদসমূহের মধ্যে বাংলাদেশে এই ধরনের বিষ্ণু মূর্তি এটাই প্রথম। মূর্তিটি রাষ্টীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ