1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘ দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ