1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডেসটিনি চেয়ারম্যানকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ৮৯ Time View

ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনকে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তারা।

সোমবার সোয়া ১১টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেলা সোয়া ২টায় জিজ্ঞাসাবাদ শেষ হয়। জিজ্ঞাসাবাদের শুরুতে দুদকের চাওয়া কিছু তথ্য-উপাত্ত অনুসন্ধান কর্মকর্তাদের কাছে জমা দেন রফিকুল আমীন।

দুদকসূত্রে জানা গেছে, রফিকুল আমীন ৭ পাতার একটি বিবৃতি তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের রফিকুল আমীন বলেন, “ডেসটিনির ট্রি-প্ল্যান্টেশনের গাছ আমরা কোথায় রোপণ করেছি। কতটি রোপণ করেছি এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।“

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান বলেন, “আমরা দুদককে জানিয়েছি, সব গাছ এখনও রোপণ করতে পারিনি। এক তৃতীয়াংশ গাছ রোপণ করেছি।“

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদ আপাতত শেষ। তবে আমরা দুদককে জানিয়েছি, যেকোনো সময় ডাকলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে হাজির হবো।“

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রি-প্ল্যান্টেশন ছাড়াও মাল্টিপারপাস কো-অপারেটিভের আর্থিক লেনদেন, ও ডেসটিনি ২০০০-এর আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

দুদকের পরিচালক স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ