1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সে স্কোয়াডে জায়গা হয়নি ডি মারিয়ার। এ ব্যাপারটিতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। ক্ষুব্ধ হয়ে কথাও শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনিকে।

তবে রেগে গিয়ে হয়তো একটু লাভই হয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারের। অবশেষে দলে ফিরেছেন এই উইঙ্গার। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৫ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা হয়েছে তার।

চলতি মাসে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। সে দলে এবার যুক্ত হলেন ডি মারিয়াও। তবে ডি মারিয়া ফিরলেও চোটের কারণে দলে জায়গা হয়নি সার্জিও আগুয়েরোর।

এক নজরে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন

ডিফেন্ডার:
নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ফাচুন্দো মেডিনা, লুকাস মার্তিনেজ কোয়ার্টা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার:
রদ্রিগো ডি পল, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ডোমিঙ্গেজ, রবার্তো পেরেইরা, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পেরেডস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ।

ফরোয়ার্ড:
লুকাস আলারিও, লিওনেল মেসি, পাওলো দিবালা, জোয়াকিন কোরোয়া, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ