1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

চার নেতা ত্যাগের মহিমার অনন্য নজির সৃষ্টি করে গেছেন : তাপস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৫ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় চার নেতা ত্যাগের মহিমা নজির সৃষ্টি করে গেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতা এবং ১৫ আগস্ট কালরাত্রিতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, জাতীয় চার নেতা অসীম সাহসিকতা ও গভীর একাগ্রতায় সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতার জন্য নিজেদের ত্যাগ করে গেছেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর চার নেতা অপরিসীম সাহসিকতার পরিচয় দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ত্যাগের মহিমার অনন্য নজির সৃষ্টি করে গেছেন তারা ।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চার নেতার ত্যাগকে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ তারা জীবিত থাকলে দেখতেন, শেখ হাসিনা তাদের স্বাধীন করা দেশকে পৃথিবীর ইতিহাসে মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত করেছেন।

জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ডিএসসিসি মেয়র বলেন, শুধু বঙ্গবন্ধুর প্রতি তাদের গভীর আনুগত্যের জন্যই ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনটি বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের ব্যানারে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, জাতীয় চার নেতা ত্যাগের মহিমার যে নজির সৃষ্টি করে গেছেন, তা আমাদের চলার পথের পাথেয়।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ