1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সাথে আলোচনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সব দেশের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সাথে আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ে ফান্ড আছে। সেই সাথে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করব।’

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা অ্যাডভান্স লেভেলে আছেন শিগগিরই তাদের সাথে সমঝোতা স্মারক (এমইইউ) হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সবাই একবারে ভ্যাকসিন পাবেন না। গ্রুপ করে ভ্যাকসিন দেয়া হবে। কয়েক দিনের মধ্যেই ক্যাটাগরি ঠিক করা হবে। দেশে ভ্যাকসিন আসলে অগ্রাধিকার ভিত্তিতে তা পাবেন ফ্রন্ট লাইনাররা। ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল মেনে যারা ফ্রন্ড লাইনার তাদের অগ্রাধিকার দেয়া হবে। চিকিৎসক, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুল শিক্ষকরা অগ্রাধিকারের তালিকায় থাকবেন।

তবে ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে কি না তা নির্ধারণ করা হয়নি। আর জনগণকে সেবা দিতে, করোনায় ঠিক কত টাকা ব্যয় হয়েছে সেটা নির্ধারণ করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে। প্রশিক্ষিত চিকিৎসক, নার্সরা আছেন। পিপিই পর্যাপ্ত আছে। যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোকে চিঠি দেয়া হয়েছে। মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।’

ভ্যাকসিন এলেও তো সবাইকে রাতারাতি দেয়া যাবে না তাই নিয়ম মানতে হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘আর করোনা মোকাবিলায় নো মাস্ক নো সর্ভিস নীতি জোরদার করা হবে। জেলা কমিটি সভা করে সচেতনতা বাড়াবে।’

মন্ত্রী জানান, হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগী প্রতি সাড়ে ১৫ হাজার এবং আইসিইউ সেবা নেয়া রোগী প্রতি ৪৭ হাজার টাকা করে খরচ করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ