1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১ নভেম্বর থেকে এই সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের এই সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে। তারপর সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয় এই সিলেবাস।

সূত্র জানায়, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে এই সংক্ষিপ্ত সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে।

মাউশি’র এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য এই সিলেবাস তৈরি করা হয়েছে। পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না।

তিনি আরও বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবে এই সিলেবাসের মাধ্যমে। সিলেবাস সম্পন্ন করার পরও যদি ঘাটতি থাকে, তাহলে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সিলেবাস সম্পন্ন করা হবে। এই সিলেবাসটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dshe.gob.bd- এ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ