1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

কেউ যেন আমার মতো ভুল না করে: সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

ঠিক এক বছর আগে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞা পান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আর মাত্র কয়েক ঘণ্টা পরই শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। এমন এক মাহেন্দ্রক্ষণের আগে গতকাল নিউইয়র্কে একটি সুধী সমাবেশে যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে নিজের এই ভুল সম্পর্কে কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে কোভিড- ১৯ পরিস্থিতির কারণে অনুষ্ঠান করার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে সবার স্বাস্থ্যঝুঁকি তো থাকেই। ফলে সামাজিক দূরত্বসহ নানা নিয়ম মেনেই সাকিবের জন্যে শুভ কামনা জানানোর অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘শো টাইম মিউজিক’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিউইয়র্কের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রিকেট ও এর বাইরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বক্তব্যের শুরুতেই করোনা মহামারিতে গোটা বিশ্বজুড়ে যারা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান সাকিব। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে দর্শকরা সাকিবকে বিভিন্ন প্রশ্ন করেন। এক বছর পর ফিরছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে হেসে তিনি সংক্ষেপে উত্তর দেন, ভালো লাগছে। দোয়া করবেন যেন দেশের জন্যে ভালো খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে। এছারা যে কারণে গত একটি বছর জীবন থেকে চলে গেলো, সেটা নিয়ে সাকিবের কোন আফসোস আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ যেন আমার মতো ভুল না করে’।

২৮ অক্টোবর মধ্যরাতের পরই সাকিবের উপর থেকে আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এই একটি বছর তার কিভাবে কেটেছে, এমন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘পরিবারকে সময় দিয়েছি। আপনারা জানেন আমি প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। তবে দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। তবে অবশ্যই ক্রিকেটকে মিস করেছি।’

সাকিব জানান, আগামী ৪ নভেম্বর দেশে ফিরবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে দ্রুতই ক্রিকেটে ফিরবেন তিনি।

করোনা মহামারির কারণে বদলে গেছে গোটা দুনিয়া। ক্রিকেটে এটার কেমন প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘একটি দরজা বন্ধ হয়ে গেলে আরো দরজা খুলে যায়। নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ