1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী দলের সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি দল। এতে এক সেনা সদস্য নিহত ও দুই সেনা সদস্য আহত হন। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক দায়িত্বে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দল ২৫ অক্টোবর কাগা বন্দর থেকে বাঙ্গুই যাত্রা করে। যাত্রাপথে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ডেলে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকায় একটি ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে পাশের ২০ থেকে ২৫ ফুট গভীর খাদে পতিত হয়। দুর্ঘটনায় চালক সেনাবাহিনীর ল্যান্স করপোরাল (ড্রাইভার) মো. আব্দুল্লাহ আল মামুন, এএসসি (৩৬) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ছাড়া উক্ত দুর্ঘটনায় আর্টিলারির সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) ও সৈনিক মোকলেছুর রহমান (৩১) গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা রাজধানী বাঙ্গুইতে অবস্থিত জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাঁদের উগান্ডায় পাঠানো হবে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ