1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী দলের সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৫ Time View

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি দল। এতে এক সেনা সদস্য নিহত ও দুই সেনা সদস্য আহত হন। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক দায়িত্বে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দল ২৫ অক্টোবর কাগা বন্দর থেকে বাঙ্গুই যাত্রা করে। যাত্রাপথে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ডেলে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকায় একটি ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে পাশের ২০ থেকে ২৫ ফুট গভীর খাদে পতিত হয়। দুর্ঘটনায় চালক সেনাবাহিনীর ল্যান্স করপোরাল (ড্রাইভার) মো. আব্দুল্লাহ আল মামুন, এএসসি (৩৬) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ছাড়া উক্ত দুর্ঘটনায় আর্টিলারির সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) ও সৈনিক মোকলেছুর রহমান (৩১) গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা রাজধানী বাঙ্গুইতে অবস্থিত জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাঁদের উগান্ডায় পাঠানো হবে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ