1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

করোনায় আক্রান্ত রোনালদিনহো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৬৩ Time View

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও এই ব্রাজিলিয়ানের শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন ফুটবলের এই জাদুকর।

৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার ফল পজিটিভ এসেছে। আমি এখন ভালো আছি, শারীরিক উন্নতিও ঘটছে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি।’

৪০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা বেলো হরিজোন্তে হোটেলে নিজের আইসোলেশন কাটাচ্ছেন।

প্যারাগুয়েতে জাল পাসপোর্ট কাণ্ডে পাঁচ মাস দেশের বাইরে ছিলেন রোনালদিনহো। প্যারাগুয়েতে পুলিশের নজরবন্দিতে এক হোটেলে হাউস অ্যারেস্ট ছিলেন ছোট ভাইসহ। পরবর্তীতে মুচলেকা দিয়ে আগস্টে দেশে ফেরেন তারা।

বার্সেলোনার এই ব্রাজিলিয়ান সাবেক তারকা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর রোনালদিনহো ব্যালন ডি’অর ট্রফিও নিজের করে নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ