1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রপ্তানিতে নগদ সহায়তার আবেদনে বাড়তি সময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৯ Time View

২০১৯-২০ অর্থবছরের রপ্তানির বিপরীতে যেসব প্রতিষ্ঠান এখনও নগদ সহায়তা পাওয়ার আবেদন করতে পারেনি, তাদের বিশেষ ব্যবস্থায় আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৪৫ দিন পর্যন্ত এ সুবিধা নেওয়ার আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে রপ্তানিকারকদের এ সুযোগ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবল ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তার আবেদন দাখিলের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হলো।

অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে যেসব রপ্তানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদন দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন দাখিল করা যাবে। ফলে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ