1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের কোনো বিকল্প নেই : সায়মা ওয়াজেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অব অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজ অর্ডারের সভাপতি সায়মা ওয়াজেদ হোসাইন।

২৮তম ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য’ দিবস উপলক্ষে সিআরপি আয়োজিত ‘আ ডে সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডস: আ মডেল কেয়ার অব বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে সায়মা ওয়াজেদ এ কথা বলেন।

এ বছর দিবসটির থিম ‘মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ’। সোমবার (১৯ অক্টোবর) সিআরপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সায়মা ওয়াজেদ হোসাইন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের হেলথ প্রফেশনাল বা থেরাপিস্টদের প্রতিবন্ধী ব্যক্তি বা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের হলিস্টিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বল্প সম্পদের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সিআরপির প্রজেক্ট কো-অর্ডিনেটর অব অকুপেশনাল থেরাপি এডুকেয়ার সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডসের রাজিয়া সুলতানা প্রমুখ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওয়েবিনারে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি, কাদুরি চ্যারিটেবল ফাউন্ডেশন হংকংয়ের সাউথইস্ট এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার রিতা বনমালী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানা, স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ সেন্টারের লাইন ডিরেক্টর মোহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরপির নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ