1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ক্রোড়পত্র নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ এবং সরকারি সংস্থাগুলো নিজেদের ইচ্ছেমত আর ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে না। এখন থেকে সব ক্রোড়পত্র প্রকাশে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সোমবার (১৯ অক্টোবর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য সচিব কামরুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্রগুলো এখন থেকে কেন্দ্রীয়ভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই নিদের্শনা বাস্তবায়নে সব সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারের বিভিন্ন সংস্থার ক্রোড়পত্র অনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে নামস্বর্বস্ব পত্রিকাগুলো ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ক্রোড়পত্রগুলো যেন তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দেয়।

তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, ২০০৬ সালের আগে সরকারের সব ক্রোড়পত্র প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ২০০৬ সাল থেকে মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাগুলো নিজেদের ক্রোড়পত্র নিজেদের প্রকাশে অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়। কিন্তু বর্তমানে এই ক্রোড়পত্র প্রকাশে অস্বচ্ছতা আসায় ফের তথ্য মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা চলে আসছে।

ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে গত ২৮ জুলাই তথ্য সচিব কামরুন নাহারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো নিজেদের তত্ত্বাবধানে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে না। কেন্দ্রীয়ভাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ