1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরুন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

দেশে মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসমাগম স্থলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্টিত মন্ত্রিসভার বৈঠকে এ আহ্ববান জানান তিনি।

প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেও মন্ত্রিসভার অপর সদ্যরা সচিবালয় থেকে যোগ দেন।

বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের সবার মাস্ক ব্যবহার করা উচিত… মাস্ক পরিধান না করে আসন্ন দুর্গাপূজাসহ প্রকাশ্য স্থান, সমাবেশ, মসজিদ এবং অন্যান্য উৎসবগুলোতে যাওয়া উচিত নয়।প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা আশা করে, এটি (মাস্ক পরিধান) আরও কঠোর উপায়ে কার্যকর করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সকলকে মহামারি সম্পর্কে আরও সতর্ক হতে বলেছে্ন। করোনার দ্বিতীয় ঢেউ যদিও একটি অনিশ্চিত বিষয়, তারপরও মাস্কের ব্যাপক ব্যবহার সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে পারে।

মাস্কের ব্যবহার নিয়ে অনেকের মধ্যে এ বিষয়ে নমনীয়তা (রিলাক্স) দেখা যাচ্ছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে ইমামদের মাধ্যমে মাস্ক ব্যবহারের ব্যাপারে সচেতনতা তৈরি করতে যোহর ও মাগরিবের নামাজের পরে ব্রিফ করতে বলা হয়েছে।

‘সবাই মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাসের সংক্রমণের হার স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ