1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গাঙচিল’ সিনেমার শুটিং সেটে হঠাৎ অসুস্থ পূর্ণিমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৯ Time View

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরগরম হয়েছে শুটিং স্পট। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

১৭ অক্টোবর যোগ দিয়েছিলেন সিনেমার শুটিংয়ে। আর সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। দ্রুতই শুটিং থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে যান।

নায়িকার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানিয়েছেন ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি বলেন, এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু হয়েছিল ‘গাঙচিল’- এর শুটিং। সেটেই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তার অসুস্থতার পর শুটিং বন্ধ রয়েছে। পূর্ণিমা সুস্থ হলে শুটিং শুরু হবে। হয়তো কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’। ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ