1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানির হোঁচট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

বাসেল থেকে কোলন, ম্যাচের চিত্রনাট্যেও এলো বদল। গোল উৎসবে জমে উঠল লড়াই। শুরুতে নিষ্প্রাণ খেলে দুই গোল হজম করল জার্মানি। ঘুরে দাঁড়িয়ে সমতা টানার পরক্ষণে গোল খেল আবারও। সে যাত্রায়ও গোল শোধ করে দুর্দান্ত প্রত্যাবর্তনের আশা জাগিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোছালো ফুটবল খেলা সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা।

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।

আগের ম্যাচে স্পেনের কাছে হেরে আসা সুইজারল্যান্ড পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কর্নারে রেমো ফ্রয়লার হেড করার পর আরেক হেডে জাল খুঁজে নেন মারিও গাভরানোভিচ। অগোছালো ফুটবল খেলা জার্মানি নিজেদের ভুলে ১৫ মিনিটে আবার গোল খেতে বসেছিল। চিপ করে সতীর্থকে বল দিতে গিয়েছিলেন গোলরক্ষক মানুয়েল নয়ার। একটু লাফিয়ে বলের নিয়ন্ত্রণ নেওয়া হারিস সেফেরোভিচের প্রচেষ্টা ফিরিয়ে দেওয়ার পর গাভরানোভিচের শটও পা দিয়ে আটকান নয়ার।

২৬তম মিনিটে জার্মানি গোল হজম করে নিজেদের ভুলে। মাঝমাঠে টনি ক্রুস বল হারানোর পর জেরদান শাচিরি তা বাড়ান সেফেরোভিচকে। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্রস আলতো টোকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা নয়ারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন ফ্রয়লার। জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার লাফিয়ে চেষ্টা করেছিলেন, শেষ রক্ষা হয়নি।

দুই গোল হজমের পর ২৮তম মিনিটে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায় জার্মানি। কাই হাভার্টজ থেকে পাওয়া বল নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছে দেন টিমো ভেরনার। প্রথমার্ধের শেষ দিকে ক্রুসের শট বাইরের জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির হাভার্টজের শট পোস্টে লেগে ফেরার পর ৫৫তম মিনিটে সমতা টানে ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুটি শটে লক্ষ্যভেদ করেন হাভার্টজ। পরের মিনিটে ফের এগিয়ে যায় সুইসরা। ছোট ডি-বক্সের ভেতর থেকে সেফেরোভিচের দুটি প্রচেষ্টা ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি নয়ার। বল পেয়ে যান গাভরানোভিচ। বুলেট গতির শটে নয়ারকে পরাস্ত করেন দিনামো জাগরেভের এই ফরোয়ার্ড।

চার মিনিট পরই ভেরনারের ব্যাক পাসে সের্গে জিনাব্রির বুদ্ধিদ্বীপ্ত ব্যাক হিল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। আবারও সমতার স্বস্তি ফিরে জার্মান শিবিরে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউলিয়ান ড্রাক্সলারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ফাবিয়ান স্কার। ক্রুসের ফ্রি-কিক জার্মানিকে এনে দিতে পারেনি জয়সূচক গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ