1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

পল্লবীতে কিশোরীকে গণধর্ষণ : গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

ধর্ষণের বিরুদ্ধে যখন সরব পুরো দেশ, তখন রাজধানীর পল্লবীতে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। শনিবার রাতে পল্লবীর কালসীর একটি মেসে এ ঘটনা ঘটার পর ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১২-১৩ বছরের ওই কিশোরী দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বাবার সঙ্গে শনিবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়েছিল শিশুটি। কিছু দূর গিয়ে মেয়েটি পথ হারিয়ে ফেলে। এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে। রবিবার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ঘটনা (ধর্ষণ) ঘটেছে।

ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মেয়েটি বাবার বাসা কোথায়, বলতে পারেনি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে আজ (রবিবার) বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পায় এবং মামলা নেয়।

এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেফতার করে বলে ওসি জানান।

এই যুবকরাই ধর্ষণে জড়িত বলে পুলিশের ধারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ