1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনামুক্ত জাহাঙ্গীর কবির নানক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবও তথ্যটি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর কবির নানক ফেসবুক পেজে লেখেন, মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার করোনা পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেনটাইনে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরও কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি আরও লেখেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই। আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাস পজিটিভ হন। ওই সময় থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ