1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নাটকীয় ম্যাচে পাঞ্জাবকে হারাল কেকেআর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৬ Time View

শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৪ রান। ক্যারিবীয় স্পিনার সুনিল নারিনের ওই ওভারে ১১ রান তুলতে পারে রাহুলের দল, তার আগে ১৮তম ওভারে এই নারিনই মাত্র ২ রান খরচ করে নেন ১টি উইকেট। শেষতক ৫ উইকেটে ১৬২ রানে থেমেছে পাঞ্জাব।

অথচ বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ১৪.১ ওভারে দলকে এনে দিয়েছিলেন ১১৫ রানের জুটি। সেখান থেকে নানা নাটকীয়তায় শেষটায় কাঁদতে হলো পাঞ্জাবকে।

এর আগে শুভমান গিল আর দিনেশ কার্তিকের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৬৪ রান তুলে কলকাতা। অথচ টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়েছিল তারা। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দলটি। রাহুল ত্রিপাথি ৪ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন। ২ রানে রানআউটের শিকার নিতিশ রানা।

ইয়ন মরগ্যানকে নিয়ে সেই বিপদ কিছুটা সামলে ওঠেন শুভমান গিল। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে রবি বিষ্ণুর শিকার হন মরগ্যান, ২৩ বলে ইংলিশ ব্যাটসম্যান করেন ২৪ রান।

তবে শুভমান গিল আর দিনেশ কার্তিক এরপর পাঞ্জাবের বোলারদের কাঁদিয়ে ছেড়েছেন। ৪২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন গিল। ভয়ংকর কার্তিক তো ফিফটি ছুঁয়েছেন মাত্র ২২ বলে।

চতুর্থ উইকেটে তাদের ৪৩ বলে ৮২ রানের ঝড়ো জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছে রানআউটে। ৪৭ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করে ১৮তম ওভারে এসে আউট হয়েছেন গিল। পরের ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেলকে (৩ বলে ৫) তুলে নেন অর্শদ্বীপ সিং।

তবে কার্তিক তার তাণ্ডব চালিয়ে গেছেন একদম ইনিংসের শেষ পর্যন্ত। শেষ ওভারের শেষ বলে রানআউট হওয়ার আগে ২৯ বলে ৫৮ রান করেন কলকাতা অধিনায়ক, যে ইনিংসে ছিল ৮ বাউন্ডারি আর ২টি ছক্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ