1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু ২০ অক্টোবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

প্রায় সাত মাস পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ শনিবার (১০ অক্টোবর) এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি। পরে ঢাকা থেকে ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ধাপে সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

সিঙ্গাপুর সরকারের ঘোষণা অনুযায়ী, দেশটিতে যেতে বাংলাদেশি নাগরিকদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হবে, যা যাত্রীকে বহন করতে হবে।

করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকে ঢাকায় বন্ধ রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ