1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঢাকায় আনা হয়েছে করোনাক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক বর্তমান অবস্থা সম্পর্কে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি- জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অসুস্থ্যতার খবর ছড়িয়ে পড়লে রাত থেকে পরদিন শুক্রবার সারাদিন পার্কভিউ হাসপাতালে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে মিরসরাই দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকায় নেওয়া হচ্ছে শুনে মিরসরাইয়ের নেতাকর্মী সমর্থকরা মহাসড়কের দুইপাশে নেতাকে একনজর দেখার জন্য লাইনধরে দাড়িয়ে অপেক্ষায় থাকে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনা করে শুক্রবার জুমার নামাযের পর মিরসরাই উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে দোয়া মিলাদ ও বিশেষ মুনাজাত করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে। মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়নে মাষ্টার রেজাউল করিম সহ ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় মিলাদ ও দোয়া অনুষ্কঠান আয়োজন করা হয়। আত্মমানবতার সেবায় শেষ বিদায়ের বন্ধু, কওমী মাদ্রাসা সমুহ, মিরসরাই পুজা উদযাপন পরিষদ মিলাদ ও দোয়া অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানোর পর রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। এরপর রাতেই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং প্রধানমন্ত্রীর তদারকিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ