1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

বিএনপি ধর্ষকদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে- প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। তিনি বলেন, ক্ষমতা দেওয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সরকার নাকি অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে – বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়তো দিচ্ছেনই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

সরকার কারো হাতে ইস্যু তুলে দিবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে -প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের। অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কি বলবেন তা জানতে চান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এ সকল অপরাধীদের বাঁচানোর জন্যই কী বিএনপির -সরকার বিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেফতার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করছে?

শেখ হাসিনা সরকার জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না, আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় টিকে আছে, টিকে থাকবে।

ষড়যন্ত্র, খুন আর সন্ত্রাস বিএনপির রাজনৈতিক সংস্কৃতি, কারণ তাদের ক্ষমতার উৎস জনগণ নয়, তাদের উৎস অন্ধকারের চোরাগলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ