1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে গণসমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর এতে অংশ নিয়েছেন।

সরেজমিন দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৪টার পর ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

গণসমাবেশে অংশ নিয়ে তারা ধর্ষণবিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ধর্ষকেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এ কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধ চলে আসছে। ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানান তারা।

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে আলোর মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘গণসমাবেশ ও আলোর মিছিল ঘিরে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে সতর্ক নজর আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ