1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা; পরে গলাকেটে লাশ ঘরে রাখলেন পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৯ Time View

বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে নিহত জ্যোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফারিতে কর্মরত ছিলেন। তিনি ফাঁড়ির এলাকার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বুধবার (০৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। সাদ্দামের স্ত্রীর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ