1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার খবর ‘ভুয়া’: ইসরায়েল ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়া ‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৬ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন ত্যাগী, যোগ্য ও দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে। তাঁর কর্মকাণ্ড, তাঁর জীবন সবসময়ই অনুকরণীয় হয়ে থাকবে।

আজ সকালে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্বরণ সভা’য় তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের কয়েকটি জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে। ইতোমধ্যেই ঘটে যাওয়া প্রতিটি জায়গায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা ধরা পড়েনি তাদেরও অচিরেই গ্রেপ্তার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি মোহাম্মদ নাসিমকে একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা হিসেবে উল্লেখ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমএ করিম, শেখ ইকবাল খোকন, মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ