1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

দায় অনুযায়ী ইউপি সদস্য সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: এজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৯ Time View

জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যা এড়িয়ে যাবার সুযোগ নেই, ধর্ষণের ঘটনায় ইউপি সদস্যের দায় পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

মামলা করার মতো আর্থিক সামর্থ্য নেই। সঙ্গে লোকলজ্জার ভয় তো আছেই। তাই ইউপি সদস্যের কাছে যৌন নির্যাতন ও লাঞ্ছনার ন্যায্য বিচার চেয়েছিলেন নোয়াখালীতে নির্যাতনের শিকার নারী। কিন্তু ওই জনপ্রতিনিধি তাতে কান দেননি। দেশজুড়ে আন্দোলন আর তোলপাড় সৃষ্টি করা ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, দোষ পেলে ইউপি সদস্য সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যৌন সন্ত্রাসের পাশাপাশি শারীরিক নির্যাতন সেদিন এতটাই বর্বরোচিত ছিলো যে, নিজে হেঁটে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে নালিশ করতে যাবার মতো অবস্থা ছিল না। নালিশ জানানো সম্ভব হয় ৩ দিন পর। নির্যাতনের শিকার নারীর অভিযোগ আমলে নেননি ইউপি সদস্য সোহাগ। অথচ, জনগনের সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ জনপ্রতিনিধিরা।

মামলার তালিকায় না থাকলেও সোহাগকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনা ও আগের সব ঘটনায় প্রশ্ন উঠেছে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, কোনও জনপ্রতিনিধি তার দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব এড়ানোর সুযোগ কোনভাবেই নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী তাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ